ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে ভুট্টাবোঝাই একটি ট্রাক থেকে এক হাজার ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ট্রাকের চালক ও তাঁর দুই সহকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, বুধবার ভোর চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটায় ট্রাকটিতে তল্লাশি চালানো হয়।