ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাপুরা কবরস্থানের পাশে একটি ঝোপ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শনিবার সন্ধ্যায় কবর খোঁড়ার সময় ওই ঝোপের মধ্যে একটি বস্তায় ফেনসিডিলগুলো দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ফেনসিডিলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।