প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত থেকে আমদানি করা চালভর্তি কাভার্ড ভ্যান থেকে এক হাজার বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার দিবাগত রাত একটার দিকে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সড়কের আলিপুর চেকপোস্টসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বরগুনার লতাবাড়িয়া এলাকার বাদশা মৃধা (৩০) ও বেতাগীর রাজু হোসেন (১৮)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সাংবাদিকদের জানান, তাঁরা ভারত থেকে আমদানি করা চাল ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। গাড়িতে ফেনসিডিল পাওয়া গেল কীভাবে, তাঁরা তা জানেন না।