ফেনসিডিল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩ ব্যাটালিয়নের বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা গতকাল শুক্রবার দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অভিযান চালিয়ে ৭৪৩ বোতল ফেনসিডিল জব্দ করেছেন। বিজিবি ৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আশরাফ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা উপজেলার ডাংগাপাড়া ঈদগাহ মাঠের কাছে ওই অভিযান চালান। এ সময় মাদক চোরাকারবারিরা কয়েকটি চটের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা বস্তাগুলো থেকে ওই ৭৪৩ বোতল ফেনসিডিল জব্দ করেন।