ফেনসিডিল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার ভোর রাতে ১২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদ আলী বলেন, গতকাল ভোরে ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম ও আক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় চকচকা মাঠের মেঠো রাস্তায় ওত পেতে ছিল। ওই সময় একদল চোরাকারবারি সীমান্ত থেকে ওই পথ দিয়ে শহরে প্রবেশ করছিল। পুলিশ চোরাকারবারি দলকে চ্যালেঞ্জ করলে তারা তাদের সঙ্গে থাকা তিনটি পোটলা ফেলে পালিয়ে যায়। পুলিশ ওই পোটলার মধ্য থেকে ওই ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইনে থানায় মামলা করেছে। দিনাজপুর অফিস