ফেনসিডিল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার চনপাড়া পুনর্বাসনকেন্দ্রের সামনে থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন এলাকায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪৯০ বোতল ফেনসিডিলসহ ওই প্রাইভেটকারটি আটক করে।