ফেনসিডিল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সরশকাটি বাজার এলাকা থেকে গতকাল সোমবার দুপুরে ইঞ্জিনচালিত ট্রলিভর্তি ফেনসিডিলসহ নাজিম উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৬-এর সদস্যরা। নাজিম উদ্দিনের বাড়ি দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামে। র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার কাজিমুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলিতে তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা