ফেনসিডিল পাচার কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত থেকে বাংলাদেশে ফেনসিডিল পাচার গত ছয় বছরে ৩২ ভাগ কমে গেছে বলে দাবি করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বজলুর রহমান। গতকাল সোমবার ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারতের সঙ্গে বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ ও পাচার রোধে যৌথ ঘোষণা স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে ঘোষণায় স্বাক্ষর করেন দেশটির মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) মহাপরিচালক বি বি মিশ্র।
বজলুর রহমান বলেন, মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি, সীমান্ত এলাকায় আফিম চাষ বন্ধ, মাদকসংক্রান্ত বিষয়ে তথ্যবিনিময়ে একমত হয়েছে দুই দেশ।