ফেনসিডিল বহন ও জুয়া খেলার দায়ে পাঁচজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিল বহন ও জুয়া খেলার দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান ও স্বাস্থ্য পরিদর্শক রামচন্দ্র সাহা গতকাল বিকেলে শহরের দরগা রোডের ‘রাজ ড্রিংকিং ওয়াটার’ কারখানায় অভিযান চালান। অনুমোদন না থাকায় কারখানার মালিক নাইহান উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।দুপুরে আদালত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্বরে রাজশাহী থেকে নারায়ণগঞ্জগামী একটি কোচ থেকে ৪৯ বোতল ফেনসিডিলসহ সোলেমান ও মনিরুজ্জামানকে আটকের পর তাঁদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। বিকেলে সিরাজগঞ্জ সরকারি কলেজের মাঠে জুয়া খেলার সময় খৈমুদ্দীন, মামুন ও সুজাদৌল্লাকে আটক করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।