ফেনসিডিল বিক্রির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনসিডিল বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার তাঁকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, উপজেলার বাগুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের নিজ বাড়িতে আবদুল লতিফ ফেনসিডিলের ব্যবসা করতেন। প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তাঁর বিরুদ্ধে কেউ কোনো কথা বা অভিযোগ দিতে সাহস পেত না। বৃহস্পতিবার রাত আটটার দিকে তাঁর বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় তাঁর ঘরে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং তাঁকে আটক করা হয়।এ ঘটনায় চৌহালী থানায় গতকাল শুক্রবার মাদক আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় আবদুল লতিফকে গ্রেপ্তার দেখিয়ে গতকালই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।