ফেনসিডিল বোতলজাত করার কারখানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে ফেনসিডিল বোতলজাত করার কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশ, ডিএসবি ও সদর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শহরের কলাতলা এলাকার বটতলা খালের পাড়ে এ কারখানার সন্ধান পায়। মালামালসহ গ্রেপ্তার করা হয় জাকির হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে।পুলিশ জানায়, রাত নয়টার দিকে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম আজিমুল হকের উপস্থিতিতে প্রথম দফা অভিযান চালানো হয়। এ সময় কারখানা থেকে উদ্ধার করা হয় ফেনসিডিলের ৬০০ খালি বোতল, ৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও তিন লিটার তরল ফেনসিডিল। কারখানার মালিক জাকির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী রাত ১২টায় ওই কারখানায় দ্বিতীয় দফা অভিযান চালিয়ে আরও ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম আজিমুল হক জানান, আটক জাকির হোসেন ভারতীয় তরল ফেনসিডিল পটুয়াখালীতে এনে বোতলজাত করছিলেন। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।