ফেনসিডিল রাখার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মাদক মামলায় সোহেল রানা নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস চৌধুরী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি হাজির ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।

সরকারি কৌঁসুলি তছলিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের ১৮ আগস্ট নগরের চন্দনপুরা এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ সোহেল রানাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হলে তদন্ত শেষে একই বছরের ২২ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরের বছরের ৪ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।