ফেনসিডিল সেবন বাইক বাহিনীর ১৭ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গত রোববার বাইক বাহিনীর সাতজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, বিকেল হলেই সারি সারি মোটরসাইকেল ঢোকে রাজশাহীর মতিহার ও চারঘাট থানা এলাকায়। প্রতিটি মোটরসাইকেলে দু-তিনজন করে তরুণ থাকে। রাজশাহী জেলার বিভিন্ন এলাকা থেকে তারা সীমান্তবর্তী এই এলাকায় ফেনসিডিল সেবন করতে আসে। তাদের অধিকাংশই ধনী পরিবারের সন্তান। স্থানীয় লোকজন ফেনসিডিল সেবন করতে আসা এসব তরুণের নাম দিয়েছে ‘বাইক বাহিনী’।মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।