প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ফেনসিডিল ও কফ সিরাপের নামে বিভিন্ন ওষুধ মাদক হিসেবে সেবন করায় তরুণেরা কিডনি, যকৃৎ ও পাকস্থলীর নানা রোগে আক্রান্ত হচ্ছে। ক্যানসারের মতো কঠিন রোগে আক্রান্ত হয়ে অনেকে মারাও যাচ্ছে। এসব মাদক সেবনের হার দিন দিন বাড়ছে। শুধু মাদকদ্রব্য আটক ও ধ্বংস করলেই তরুণদের মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনা যাবে না। মাদকের মূলোৎপাটন করতে হলে দলমত-নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।সাতক্ষীরা পৌরসভা চত্বরে গত শুক্রবার এক সভায় আ ফ ম রুহুল হক এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র এম এ জলিল।