প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ২৩ বোতল ফেনসিডিলসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গা উপজেলার বিশ্বরোড মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ওই দুই তরুণ একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় পুলিশ তল্লাশি করে ফেনসিডিলসহ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভাঙ্গা পৌর এলাকার হাশামদিয়া মহল্লার সেলিম শেখ (২৮) ও মাদারীপুরের পশ্চিম রাজৈর এলাকার তাহের সিকদার (২৪)। ফরিদপুর অফিস