ফেনসিডিলসহ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার কালিপুরা এলাকা থেকে গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে ১৩০ বোতল ফেনসিডিলসহ পুলিশের অবসরপ্রাপ্ত এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নাসির উদ্দীন (৪৫)। তাঁর বাড়ি পটুয়াখালী সদর উপজেলার টাউন কালিকাপুরে।দুই মাস আগে বরগুনা সদর উপজেলার বাবুগঞ্জ ফাঁড়ি থেকে নাসির উদ্দীন অবসর নেন বলে জানা গেছে।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) পটুয়াখালী ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার মোহাম্মদ নূর-উজ-জামান জানান, নাসির উদ্দীন দীর্ঘদিন ধরে পেশাগত ক্ষমতার সুযোগ নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সংগ্রহ করে পটুয়াখালী, বরগুনাসহ আশপাশের এলাকার মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে আসছিলেন। র‌্যাবের সদস্যরা গতকাল ভোরে কালিপুরা স্টেশনে যাত্রীবাহী একটি গাড়ি থেকে ফেন্সিডিলসহ নাসিরকে গ্রেপ্তার করেন। আমতলী থানার ওসি বাবুল আখতার জানান, নাসিরকে গতকাল দুপুরে থানায় সোপর্দ করেছে র‌্যাব। তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দএদিকে আমতলীর ফকিরহাটের প্রায় ৭০ কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগর থেকে গত শুক্রবার রাতে ভারতীয় শাড়ি, থ্রিপিসসহ একটি ট্রলার জব্দ করা হয়েছে।কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মো. হারুন-উর-রশিদ জানান, শুক্রবার বিকেলে সাগরের ওই এলাকায় অভিযানে এফবি সিয়াম নামের একটি ট্রলারকে থামার নির্দেশ দেওয়া হয়। লোকজন নির্দেশ অমান্য করে ট্রলারটি গভীর সাগরের দিকে চালাতে থাকে। ধাওয়া খেয়ে রাত ১০টার দিকে ট্রলারের ইঞ্জিন বিকল করে অপর একটি ট্রলারের সাহায্যে এফবি সিয়ামের লোকজন পালিয়ে যায়। ট্রলারে ভারতীয় শাড়ি, থ্রিপিসসহ প্রায় আট কোটি টাকার মালামাল পাওয়া গেছে।