ফেনসিডিলসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গত সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিল ও ৯০০টি প্যাথেডিন ইনজেকশনসহ শাহ আলম নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের ভাষ্যমতে, আটক হওয়া আলম একজন মাদক ব্যবসায়ী। র‌্যাব-১১ আদমজীনগর ক্যাম্পের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার ভাড়াটে আলমের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৯০ বোতল ফেনসিডিল ও ৯০০টি প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। আলমের বাড়ি শরীয়তপুরের জাজিরার গোপালপুর এলাকায়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।