ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কোতোয়ালি থানার স্টেশন রোডের জেবিসি শপিং মার্কেটের বিপরীত পাশের রাস্তা থেকে গতকাল সোমবার পাঁচ বোতল ফেনসিডিলসহ জীবন (৩২) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলেছে, জীবনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জীবনের গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। তিনি ফেনী থেকে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিলগুলো নিয়ে এসেছিলেন।