ফেনসিডিলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর আমবাড়িয়া তেমুহনী আমিন মার্কেট এলাকা থেকে গতকাল বুধবার ফেনসিডিলসহ কামাল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম বলেন, গতকাল কামাল হোসেন একটি রিকশাভ্যানযোগে বড়তাকিয়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় রিকশাভ্যান তল্লাশি করে ১৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।