ফেনসিডিলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী থানার পুলিশ ১৭৫ বোতল ফেনসিডিলসহ জহুরুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা গ্রামের বাসিন্দা। রাজবাড়ী পুলিশ সুপারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী থানার পুলিশ গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে কালুখালী উপজেলার খাগজানাপুর মোড় এলাকা থেকে জহুরুলকে বহনকারী নসিমনসহ তাঁকে আটক করে। পরে নসিমনে তল্লাশি চালিয়ে এর বিভিন্ন স্থানে রাখা ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি