ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল মঙ্গলবার বিকেলে ১০০ বোতল ফেনসিডিলসহ একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ এবং চালক ফয়েজ আহমঞ্চদ ভূঞাকে গ্রেপ্তার করেছে।

ফেনীর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাশেদ খান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে ফেনীর গোয়েন্দা পুলিশের সদস্যরা ফেনী-নোয়াখালী সড়কের তেমুহনী বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামিয়ে তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। পুলিশ অটোরিকশাটি জব্দ এবং চালক ফয়েজ আহমঞ্চদকে গ্রেপ্তার করে। তিনি ফেনী সদর উপজেলার কাজীরবাগ গ্রামের আবদুল জব্বারের ছেলে। তাঁকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তিনি ওই ফেনসিডিলগুলো ফেনী সদর উপজেলার ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প থেকে নোয়াখালীর সেনবাগ যাচ্ছিলেন।