প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পোর্ট কানেকটিং রোড এলাকা থেকে ৫০০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে র্যা ব অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন আবুল হোসেন ও মো. রিয়াজ। র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুজন মাদক ব্যবসায়ী। তাঁদের কাছ থেকে মাদক বিক্রির ৫ হাজার ৯২২ টাকাও উদ্ধার করা হয়েছে। দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হালিশহর থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম