ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের পাকশী-লালন শাহ সেতুর মোড়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদীর থানা-পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পথে বাসটি থামিয়ে তাতে অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাসচালক সুমন শেখ (২৮), হেলপার শহিদুল্লাহ (২৫) ও কন্ডাক্টর শরিফুল ইসলাম (৪০)। তাঁরা তিনজনই মাদকাসক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পাকশী পুলিশ ফাঁড়ির এসআই দেওয়ান আলমগীর চোরাচালান আইনে ঈশ্বরদী থানায় মামলা করেন।