ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় গতকাল সোমবার পেঁয়াজবাহী একটি ট্রাক থেকে ৯৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় চালকসহ চার ব্যক্তিকে আটক করা হয়। তাঁরা হলেন ট্রাকচালক আলমগীর হোসেন (৩৪) ও তাঁর সহকারী তারাবর হোসেন (২৮) এবং দুই ব্যবসায়ী স্বপন মিয়া (২৩) ও হারুন-অর রশিদ (২২)। তাঁদের সবার বাড়ি শিবগঞ্জ উপজেলায়। র‍্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি নূরে আলম বলেন, ১৬ হাজার ৩০ কেজি পেঁয়াজসহ ট্রাকটি আটক করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।