ফেনসিডিলসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ ও সীতাকুণ্ড থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪৬০ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে নগরের সিটি গেট ও সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া এলাকায় দুটি যানবাহনে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।সিটি গেট এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. আবদুল করিম (৪৬) ও মো. সাইফুল (২৪)। রাত দেড়টার দিকে একটি মাইক্রোবাসে করে ফেনসিডিল নিয়ে আসার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। এদিকে একই রাতে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩১০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।