ফেনসিডিলসহ জাপা নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা গ্রাম থেকে ৪১ বোতল ফেনসিডিলসহ জেলা জাতীয় পার্টির (জাপা) যুগ্ম প্রচার সম্পাদক আবদুর রহিমকে (২৫) গত শুক্রবার রাতে গ্রেপ্তার করে গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।আদিতমারী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে আবদুর রহিম ও শহিদুল হক (৩০) ৪১ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল চালিয়ে উত্তর গোবদা গ্রামের রাস্তা দিয়ে জেলা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্গাপুর সীমান্ত ফাঁড়ির বিজিবির টহল দলের সদস্যরা তাঁদের থামতে বললে মোটরসাইকেলের পেছনে বসা শহিদুল হক লাফিয়ে নেমে পালিয়ে যান। লালমনিরহাট জেলা জাপার সাধারণ সম্পাদক এ কে এম মাহবুবার রহমান বলেন, আবদুর রহিমের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।