ফেনসিডিলসহ তিন আ.লীগ ও যুবলীগ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে গত শনিবার রাতে ফেনসিডিলসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রোববার তাঁদের ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গত শনিবার রাত আটটার দিকে পরশুরামের বিলোনিয়া সীমান্ত চেকপোস্টের কাছে মাদক সেবন করে তিন ব্যক্তি মোটরসাইকেলযোগে ফেনীর দিকে আসার সময় একটি শিশুকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় এলাকাবাসী তিন ব্যক্তিকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: সোনগাজী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ওরফে রবিন, ফেনী সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ধর্মপুর গ্রামের মৃত আবদুর রউফের ছেলে নুরুল আবছার ও একই এলাকার যুবলীগ কর্মী নাজির আহম্মদ।