ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকা থেকে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাজু (২৫), আনোয়ার (৩০) ও খোকান (২৮)।সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পিএইচপি ফ্লোটগ্লাস কারখানার পাশের সেতুর নিচে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।