ফেনসিডিলসহ দুই যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে জোরারগঞ্জ থানার পুলিশ৷ আটক যুবকেরা হলো করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের জামশেদ আলম ও ছাগলনাইয়া উপজেলার জামাল উদ্দিন৷
গতকাল রোববার বেলা ১১টায় বারইয়ারহাট পৌর বাজারের শান্তিরহাট সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়৷
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী জামশেদ ও জামাল উদ্দিনকে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের শান্তিরহাট সড়ক থেকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে৷