ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৩০ বোতল ফেনসিডিলসহ হাফিজুর রহমান ও আ. হালিম নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার রাখালিয়াচালা এলাকা থেকে গতকাল তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান ও আ. হালিম একটি রিকশাযোগে ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় সন্দেহ হলে এলাকাবাসী তাঁদের আটক করে ফেনসিডিলসহ পুলিশে সোপর্দ করে। মৌচাক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।