ফেনসিডিলসহ নারী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ফেনসিডিল বিক্রির অভিযোগে গতকাল বুধবার এক নারীকে (৫০) আটক করা হয়েছে। ৪০ বোতল ফেনসিডিলসহ তাঁকে আটক করা হয়। শেরপুর পৌর শহরের শ্রীরামপুরপাড়া মহল্লার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। স্থানীয় তিনজন বাসিন্দা বলেন, ওই নারীর বাড়ি পাবনা সদর থানার রাঘবপুর এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি শহরের বিভিন্ন মহল্লায় বাসাভাড়া নিয়ে গোপনে স্থানীয় মাদকসেবীদের কাছে ফেনসিডিল বিক্রি করে আসছিলেন। আগেও তিনবার ফেনসিডিলসহ পুলিশ তাঁকে আটক করেছিল। জামিনে বেরিয়ে এসে তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। থানার এসআই আলহাজ উদ্দিন বলেন, ৪০ বোতল ফেনসিডিলসহ তাঁকে আটক করা হয়েছে।