প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী একটি ট্রেন থেকে গত বৃহস্পতিবার ৪৮ বোতল ফেনসিডিলসহ মাফুজা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যা ব। তাঁর বাড়ি দিনাজপুরের বিরামপুর থানার রতনপুরে। র্যা ব জানিয়েছে, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে র্যা ব-১-এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে। এ সময় ওই নারীর দেহ তল্লাশি করে ২৮ বোতল এবং তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগে ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।