ফেনসিডিলসহ পুলিশের সাবেক এএসআই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের হনুমানতলায় গত সোমবার রাতে তিন বোতল ফেনসিডিলসহ পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হয়েছেন। তাঁর বাড়ি শহরের রাধাবল্লভ এলাকায়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন থেকে ফেনসিডিলের ব্যবসা করছেন। তিনি নিজেও ফেনসিডিল সেবন করেন। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাত সাড়ে ১০টার দিকে হনুমানতলা এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।