ফেনসিডিলসহ মালামাল আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত থেকে পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বুধবার রাতে সাতক্ষীরার কলারোয়া ও ভোমরা সীমান্তে ট্রাকসহ এক হাজার ২৯৪ বোতল ফেনসিডিল ও ২৩৩ কেজি জিরাসহ বিভিন্ন মালামাল আটক করেছে।বুধবার রাত ১০টার দিকে সাতক্ষীরা সদরের খানপুর পাকা রাস্তার মোড় থেকে ছয়টি বস্তাভর্তি ২৩৩ কিলোগ্রাম ভারতীয় জিরা, চার কেজি গুঁড়া দুধ, সাত কেজি দুলালের তালমিছরি ও ১৮ ডজন গ্রিন চম্পা আগরবাতি আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা হয়েছে।