ফেনসিডিলসহ যুবক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের পৌর সদরের বটতল এলাকায় ফেনসিডিলসহ মো. শাহ আলম (২৮) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
আটক করা শাহ আলম জামালপুরের ইসলামপুর থানার চড়চারিয়া গ্রামের মৃত সোরমান আলীর ছেলে। গতকাল রোববার তাকে আটক করা হয়। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়। থানার এসআই জয়নাল আবেদিন বলেন, গতকাল দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদরের বটতল এলাকায় একটি মোটরসাইকেলে করে ১৫০ বোতল ফেনসিডিল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন শাহ আলম। তিনি তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ শাহ আলমকে আটক করেন। ব্যবহূত মোটরসাইকেলটিও জব্দ করেন।