ফেনসিডিলসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে ফেনসিডিল বিক্রির দায়ে গত বুধবার রাতে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ চারজনকে আটক করেছে র্যাব। এ সময় র্যাব আটক ব্যক্তিদের কাছ থেকে ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা উপজেলার প্রত্যন্ত পল্লি বিয়ালা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ হেলাল উদ্দিনকে আটক করে। র্যাবের অভিযানে যুবলীগের নেতা ছাড়াও ঘটনাস্থল থেকে তাঁর ছোট ভাই সুজাউল ইসলাম, সহযোগী সাইফুল ইসলাম ও তৌহিদুল ইসলামকে (বাড়িওয়ালা) আটক করা হয়।র্যাব-৫ জয়পুরহাট কাম্পের অধিনায়ক আলমগীর হোসেন বলেন, র্যাবের হাতে আটক হেলাল উদ্দিনসহ চারজনই ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত। গত বুধবার রাতেই তাঁদের কালাই থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।কালাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, হেলাল উদ্দিন ও তাঁর তিন সহযোগীকে গত বুধবার রাতে থানায় সোপর্দ করে র্যাব।