ফেনসিডিলসহ ২ ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে গতকাল বুধবার ভোরে ১৮১ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় ফেনসিডিল বহন করার কাজে ব্যবহূত সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন আনিছুর রহমান (২৮) ও শফিক মিয়া (৩৮)। তাঁরা দুজনই কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা। পুলিশ সূত্র জানায়, আনিছ ও শফিক অটোরিকশায় চড়ে বহদ্দারহাট এলাকা পার হচ্ছিলেন। তাঁদের সঙ্গে ফেনসিডিল ছিল। সংবাদ পেয়ে পুলিশ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় চান্দগাঁও থানার উপপুলিশ পরিদর্শক (এএসআই) মো. খালেদ উদ্দিন গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।