ফেনী আঞ্চলিক চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক পর্বে ফেনী চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত আঞ্চলিক পর্বের চূড়ান্ত খেলায় চট্টগ্রাম জেলা দলকে ৮৯ রানে পরাজিত করে ফেনী।
ফেনী জেলা দল প্রথমে ব্যাট করতে নেমে সব কটি উইকেট হারিয়ে ১৩২ রান করে। জবাবে চট্টগ্রাম জেলা দল ৪৩ রানেই গুটিয়ে যায়। খেলায় ফেনীর রাজু ৪৭ রান করেন এবং কামরুল ৫ রানের বিনিময়ে পাঁচটি উইকেট পান। খেলা শেষে উভয় দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।