ফেনী ও কক্সবাজারে ৬৮ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর তিন আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের তিন প্রার্থী নিজাম উদ্দিন হাজারী (বাঁয়ে), মাসুদ উদ্দিন চৌধুরী (বাঁ থেকে তৃতীয়) ও শিরীন আখতার (ডান থেকে দ্বিতীয়) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। গতকাল দুপুরে।  প্রথম আলো
ফেনীর তিন আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের তিন প্রার্থী নিজাম উদ্দিন হাজারী (বাঁয়ে), মাসুদ উদ্দিন চৌধুরী (বাঁ থেকে তৃতীয়) ও শিরীন আখতার (ডান থেকে দ্বিতীয়) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। গতকাল দুপুরে। প্রথম আলো

ফেনী ও কক্সবাজার জেলার সাতটি আসনে একাদশ সংসদ নির্বাচনের ৬৮ জন প্রার্থী গতকাল বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর।

ফেনী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে দুই জোটসহ বিভিন্ন দলের ৩৪ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।
ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনের প্রার্থীরা হলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল আলম, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদার, মহাজোটের পক্ষে জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্বতন্ত্র হিসেবে জেলা আওয়ামী লীগের নেতা খায়রুল বাশার মজুমদার ও শেখ আবদুল্লাহ। অন্য দলের প্রার্থীরা হলেন বিএনএফের শাহরিয়ার ইকবাল, ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া, খেলাফত আন্দোলনের আনোয়ার উল্লাহ ভূঞা, জাতীয় ঐক্যফ্রন্টের এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ইসলামী ফ্রন্টের কাজী মাওলানা নুরুল আলম, মুসলিম লীগের তারেকুল ইসলাম, স্বতন্ত্র মিজানুর রহমান ও আবুল বাশার চৌধুরী।
ফেনী-২ সদর আসনের প্রার্থীরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহম্মদ, ইসলামী আন্দোলনের নুরুল করিম বেলালী এবং স্বতন্ত্র জসিম উদ্দিন ও নজরুল ইসলাম।
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের প্রার্থীরা হলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, বর্তমান সাংসদ হাজী রহিম উল্যাহ, কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবুল বাশার ও তাঁর ছেলে ইসতিয়াক আহমেদ, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ, বাসদের হারাধন চক্রবর্তী, বিএনএফের শাহরিয়ার ইকবাল, ইসলামী আন্দোলনের আবদুর রাজ্জাক। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে আছেন হাসান আহম্মদ, গোলাম হোসেন, মো. মাঈন উদ্দিন ও আনোয়ারুল কবির।

কক্সবাজার
কক্সবাজারের চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামাল হোসেন প্রার্থীদের মনোনয়পত্র গ্রহণ করেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন হাসিনা আহমেদ (বিএনপি), জাফর আলম (আ.লীগ), মোহাম্মদ ইলিয়াছ ( জাতীয় পার্টি), আলী আজগর (ইসলামী শাসনতন্ত্র), আবু মো. বশিরুল আলম (ওয়াকার্স পার্টি), তানিয়া আফরিন (স্বতন্ত্র), বদিউল আলম (স্বতন্ত্র) ও মুহাম্মদ ফয়সাল (স্বতন্ত্র)।
কক্সবাজার-২ ( মহেশখালী-কুতুবদিয়া) আসনে ১২ জন মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন আশেক উল্লাহ রফিক (আ.লীগ), আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ (বিএনপি), মোহাম্মদ মুহিবুল্লাহ (জাতীয় পার্টি), জসীম উদ্দিন ( ইসলামী শাসনতন্ত্র), আবু ইউসুফ মুহাম্মদ মনজুর আহমদ (ইসলামী ফ্রন্ট), এ এইচ এম হামিদুর রহমান আজাদ (জামায়াত), শাহেদ সরওয়ার (বিকল্পধারা বাংলাদেশ), আনসারুল করিম (স্বতন্ত্র), আবু বক্কর ছিদ্দিক (স্বতন্ত্র), মো. জিয়াউর রহমান (স্বতন্ত্র), এ এম মাসুদুল ইসলাম (স্বতন্ত্র) ও মো. শহিদুল্লাহ (এনডিএম)।
কক্সবাজার-৩ ( রামু-কক্সবাজার সদর) আসনে ছয়জন মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন লুৎফর রহমান (বিএনপি), সাইমুম সরওয়ার কমল (আ.লীগ), মুফিজুর রহমান (জাতীয় পার্টি), মোহাম্মদ নজিবুল ইসলাম (স্বতন্ত্র), মোহাম্মদ আমীন (ইসলামী শাসনতন্ত্র) ও মো. হাছন (স্বতন্ত্র)।
কক্সবাজার-৪ ( উখিয়া-টেকনাফ) আসনে আটজন মনোনয়নপত্র জমা দেন—শাহীন আক্তার (আ.লীগ), শাহজাহান চৌধুরী (বিএনপি), আবুল মনজুর (জাতীয় পার্টি), মোহাম্মদ শোয়াইব (স্বতন্ত্র), রবিউল হোছাইন (স্বতন্ত্র), সাইফুদ্দিন খালেদ (স্বতন্ত্র), মোহাম্মদ সালাহ উদ্দিন (স্বতন্ত্র) ও এম গফুর উদ্দিন (স্বতন্ত্র)।