ফেনী ও খুলনায় দুজন খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলায় এফাজ উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। একই রাতে খুলনার রূপসায় মোটরসাইকেলের চালককে হত্যা করা হয়েছে। ফেনী সদর থানার পুলিশ বুধবার রাত প্রায় তিনটায় মহিপাল এলাকায় বিএডিসি অফিসের গেটের ভেতর খোলা জায়গায় এফাজ উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। খুিলনার রূপসায় ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক রিপন শেখের (২৭) লাশ পুলিশ বৃহস্পতিবার সকালে উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামের একটি ধানখেত থেকে রিপনের লাশ উদ্ধার করেছে।