ফেনী ও গজারিয়ায় ডাকাতি আটজনকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বুধবার রাতে এক বাড়িতে ডাকাতির সময় ডাকাতেরা আটজনকে কুপিয়ে জখম করে। একই রাতে ফেনীর সোনাগাজীতে অপর এক বাড়িতে ডাকাতির সময় গুলিতে একজন আহত হয়েছেন। ডাকাতেরা এ দুই বাড়ি থেকে আট লাখেরও বেশি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গজারিয়ার হোগলাকান্দি গ্রামে আবদুল হক মিয়ার বাড়িতে বুধবার রাত দেড়টায় ডাকাতি হয়।