ফেনী ও নোয়াখালীতে শুক্রবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে ১৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নোয়াখালী: জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, সোনাইমুড়ী থানার পুলিশ ১৩ জনকে, বেগমগঞ্জ থানার পুলিশ ১০ জনকে, সুধারাম থানার পুলিশ ১২ জনকে, হাতিয়া থানার পুলিশ নয়জনকে, সেনবাগ থানার পুলিশ সাতজনকে, চাটখিল থানার পুলিশ পাঁচজনকে, কবিরহাট থানার পুলিশ তিনজনকে, চরজব্বার থানার পুলিশ তিনজনকে ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।যোগাযোগ করলে বিশেষ অভিযানের কথা নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।ফেনী: পুলিশ জানায়, অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলার ৬৯ আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ফেনী থানার পুলিশ ২০ জনকে, সোনাগাজী থানার পুলিশ ১৪ জনকে, দাগনভূঞা থানার পুলিশ নয়জনকে, ছাগলনাইয়া থানার পুলিশ ১৩ জনকে, ফুলগাজী থানার পুলিশ সাতজনকে এবং পরশুরাম থানার পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে বিশেষ অভিযান এক সপ্তাহ চলবে।