ফেনী ও বরিশাল থেকে অপহৃত দুই শিশু চট্টগ্রামে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন থেকে অপহৃত পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ৩৪ দিন পর গতকাল শনিবার চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ফেনী থেকে মোশফিকুল হক (১০) নামের এক শিশু অপহৃত হওয়ার সাত দিন পর গত শুক্রবার রাতে চট্টগ্রামের ভাটিয়ারী এলাকা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গৌরনদী থানার পুলিশ জানায়, নলচিড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১০) গত ২১ জুন স্কুলে যাওয়ার পথে অপহরণ করে স্থানীয় বখাটে মাহমুদ হাসান (২৫) ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় ছাত্রীর মা গৌরনদী থানায় পাঁচজনকে আসামি করে অপহরণ মামলা করেন।