ফেনী কারাগারে হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী কারাগারে ফজলুল হক (৩৮) নামের একজন হাজতি মারা গেছেন বলে জানা গেছে। তিনি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মৃত মজল হকের ছেলে।পুলিশ ও কারাগার সূত্র জানায়, গত ২৮ নভেম্বর একটি মাদকদ্রব্য মামলায় গ্রেপ্তার হলে ফজলুল হককে ফেনী কারাগারে পাঠানো হয়। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে তাঁর বুকে ও পেটে ব্যথা অনুভব হলে তাঁকে কারাগারের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রয়োজনীয় ওষুধ দিয়ে আবার কারাগারে পাঠিয়ে দেন। গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটায় আবার ফজলুল হকের অবস্থার অবনতি হয়। তখন তাঁকে আবার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ফেনী কারাগারের তত্ত্বাবধায়ক সুরাইয়া আক্তার কারাগারে ফজলুল হক নামের একজন হাজতি অসুস্থতাজনিত কারণে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।