ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবারও ভালো করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ফলে এবারও ভালো করেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ।
ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে এ বছর ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন। গত বছর কলেজটি থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৫১ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে জিপিএ-৫ পান ৫০ জন।
ফেনী সরকারি কলেজের ফলাফলও ছিল মোটামুটি সন্তোষজনক। কলেজটি থেকে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে পাস করেছেন ১ হাজার ৬৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭৯ জন।
জয়নাল হাজারী কলেজ থেকে ৫৩৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪০০ জন।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ জাহানারা চৌধুরী বলেন, ভালো ফলাফলে শিক্ষক-শিক্ষার্থী সবাই খুশি।
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ভালো ফলের জন্য শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও ছিল।