ফেনী গালর্স ক্যাডেট কলেজ কুমিল্লা বোর্ডে প্রথম
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ফেনী গার্লস ক্যাডেট কলেজ কুমিল্লা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে। এদিকে বোর্ডের ফলাফলে সেরা ২০টি কলেজের মধ্যে ফেনী সরকারি কলেজ একাদশ স্থান অর্জন করেছে।সূত্র জানায়, ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন। এ কলেজের পাসের হার শতভাগ।এদিকে ফেনী সরকারি কলেজ থেকে এক হাজার ১৮৫ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১০৭ জন। এ কলেজ থেকে মোট পাস করেছেন ৯৯৩ জন। পাসের হার ৮৩.৮০%।ফেনী জেলার ২৩টি কলেজ থেকে এ বছর সাত হাজার ৫০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৯০ জন। পাস করেছেন পাঁচ হাজার ২৮০ জন। জেলায় পাসের হার ৭০.৩৬%।ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান ভালো ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, এই ভালো ফলাফল কারও একক কৃতিত্বে হয়নি। এ জন্য কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার সম্মিলিত প্রয়াস ছিল।কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪.৬০% হলেও ফেনী জেলায় পাসের হার ৭০.৩৬ শতাংশ।