প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ফেনী গার্লস ক্যাডেট কলেজ চতুর্থ স্থানে রয়েছে। সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের অবস্থান সপ্তম স্থানে। আর ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অবস্থান অষ্টম।
ফেনী গালর্স ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ক্যাডেটের ঐকান্তিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম, অনুষদ সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে শিক্ষাদান এবং অভিভাবকদের অনুপ্রেরণা এ ফলাফল অর্জনে সহায়ক হয়েছে।
ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ঐকান্তিক চেষ্টায় বরাবরের মতো এবারও তাঁদের ছাত্ররা ভালো ফল করেছে।