ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে র্যা ব।
র্যা পিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যা ব-৭) ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, গতকাল শুক্রবার ভোরে শহরের রামপুর এলাকায় নিজ বাড়ি থেকে যুবদল নেতা আনোয়ার হোসেন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় হত্যা, নাশকতা, পুলিশের কাজে বাধা দেওয়াসহ ১৭টি মামলা রয়েছে।
ফেনী সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, আনোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।