ফেনী জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম, ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সাংসদ জাহানারা বেগম, ফেনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল। সম্মেলনে দিদারুল কবীরকে সভাপতি ও শুসেন চন্দ্র শীলকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়।