ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উর্যাসব শুরু
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উর্যাসব গতকাল শুক্রবার সকালে শুরু হয়েছে। এ উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয়ের মাঠে হাজারো প্রাক্তন শিক্ষার্থী জড়ো হন। আয়োজক সূত্রে জানা গেছে, এ উর্যাসবে যোগ দিতে নবীন-প্রবীণ প্রায় দুই হাজার ৮০০ শিক্ষার্থী নাম নিবন্ধন করেন। গতকাল সকাল ১০টার দিকে বিদ্যালয়ের মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।বেলা ১১টার দিকে জাতীয় পতাকা ও ১২৫ বছর পূর্তির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ উর্যাসবের উদ্বোধন করা হয়। উর্যাসব কমিটির সভাপতি আবদুস ছাত্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সদস্যসচিব একরামুল হক। এরপর একে একে স্মৃতিচারণা করেন এই বিদ্যালয়ের প্রাক্তন কৃতী ছাত্র বিচারপতি আবদুল আউয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য শহীদ উদ্দিন আহমদ, বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, খ্যাতিমান নাট্যাভিনেতা ইনামুল হক, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি রকিবুর রহমান, ফেনী-২ (সদর) আসনের সাংসদ জয়নাল আবদিন, ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনের সাংসদ মো. মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খোরশেদ আলম, আবদুল কুদ্দুস, রায় মোহন নাথ, আবদুল মান্নান, আবু জাফর মো. নুরুল আমিনসহ বেশ কয়েকজন সাবেক শিক্ষক উপস্থিত ছিলেন। সন্ধ্যায় নৃত্যানুষ্ঠান ও আতশবাজির বর্ণিল মেলার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস্, কণ্ঠশিল্পী হায়দার হোসেন ও মিলা। আজ শনিবার সকালে প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেলে স্মৃতিচারণা ও আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া জাদু প্রদর্শনী, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে সংগীত পরিবেশন করবে ব্যান্ড মাইলস্ ও মুন।